গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে বক্তব্য দিচ্ছেন রুমিন ফারহানা

সংসদে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘No gas no bill, No service no tax’।

৫ সেপ্টেম্বর ২০২৬ | বাজলেন্স ডেস্ক

গ্যাস সংকটে ভোগান্তি, সঙ্গে নাগরিক সেবার ঘাটতি—দুই বিষয়েই ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘No gas no bill, No service no tax’—অর্থাৎ গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়।

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সংকট নিয়ে ক্ষোভ আগেই জানিয়েছিলেন সংসদে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রশ্ন তুললেন নাগরিকদের ওপর আর্থিক দায় চাপানোর যৌক্তিকতা নিয়ে।


শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘No gas no bill, No service no tax’।

বাংলায় যার অর্থ—গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়।

আরও পড়তে পারেন : ‘টুকু আসে, টুকু যায়, কতক্ষণ থাকে তা বোঝাই যায় না’: রুমিন ফারহানা

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যেও দেশের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সংসদে জনদুর্ভোগের চিত্র তুলে ধরে রুমিন ফারহানা বলেন, গ্যাস ও বিদ্যুতের পরিস্থিতি নিয়ে মানুষ বলছে—‘টুকু আসে, টুকু যায়।’ অর্থাৎ কখন আসে আর কখন চলে যায়, কতক্ষণ থাকে—তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তার বক্তব্যে মূলত উঠে আসে একটি প্রশ্ন—নাগরিকরা যখন নিয়মিত সেবা পাচ্ছেন না, তখন সেই সেবার বিল ও কর নিয়ে তাদের দায় কতটা যৌক্তিক?

সামাজিক যোগাযোগমাধ্যমের সর্বশেষ পোস্টে সংক্ষিপ্ত একটি বাক্যেই সেই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি—‘No gas no bill, No service no tax’।

আরও পড়তে পারেন : গ্যাস সংকট এক–দেড় সপ্তাহে কাটার আশা, পেছনে বৈশ্বিক জ্বালানি সংকটও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *