সিলেটে ১১ দলের বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সিলেটে ১১ দলের সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সামনে ‘ঢাকার জন্য ডাক’ আসবে। একই সঙ্গে তিনি সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।


‘ঢাকার জন্য ডাক আসবে’—বড় আন্দোলনের ইঙ্গিত দিয়ে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের

সরকারবিরোধী আন্দোলন আরও জোরদারের ইঙ্গিত দিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সামনে ‘ঢাকার জন্য ডাক’ আসবে এবং সেই আহ্বানকে সামনে রেখে ঘরে ঘরে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : আসছে চার লংমার্চ, দেশজুড়ে কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

‘লড়াইয়ের জন্য প্রস্তুত হন’

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আমরা থামব না।’

আরও পড়ুন : ‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি কেন?’—সরকারকে সরাসরি প্রশ্ন জামায়াত আমিরের

সরকারের প্রতি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান

জামায়াতের আমির সরকারের প্রতি ‘জুলাই সনদ’ মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন। যদি না মানেন, তাহলে এই দেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়।’

আরও পড়ুন : ঢাকার জন্য ডাক আসবে’—বড় আন্দোলনের ইঙ্গিত দিয়ে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের

সরকারের সমালোচনা

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না। যারা একসময় মজলুম ছিলেন, তারাই এখন ফ্যাসিবাদের পথ ধরেছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও দুর্নীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘আমরা মানব না। হাসিনাকে জনগণ যেভাবে সরিয়েছে, তেমনি কেউ যদি ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, জনগণ তাকেও ছেড়ে কথা বলবে না।’

গণভোটের রায় বাস্তবায়নের দাবি

ডা. শফিকুর রহমান দাবি করেন, দেশজুড়ে মানুষ গণভোটের রায় বাস্তবায়ন দেখতে চায়। তাঁর ভাষায়, জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে এবং সেই রায় বাস্তবায়নে আর কোনো বিলম্ব মেনে নেবে না।

সমাবেশে তিনি জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, ‘আমরা শহীদদের সঙ্গে, জুলাইযোদ্ধাদের সঙ্গে এবং দেশের মানুষের সঙ্গে বেঈমানি করব না। প্রয়োজনে জীবন দিয়েও কথা রাখব।’

💬 আপনার মতামত জানান

জামায়াত আমিরের এই বক্তব্য দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *