মহাকাশ প্রযুক্তির প্রতিযোগিতায় চীনের অগ্রগতি নিয়ে সতর্ক করছে যুক্তরাষ্ট্র।
২৮ জুন, ২০২৬ | ওয়াশিংটন |
মহাকাশের তিনটি অত্যন্ত স্পর্শকাতর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দিয়েছে চীন — খোদ মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনেই বেরিয়ে এলো এই ভয়াবহ সত্য। জিপিএসের মতো দিকনির্ণয় ব্যবস্থা, আকাশ থেকে নজরদারি আর কক্ষপথে স্যাটেলাইট ধ্বংসের সক্ষমতায় এখন স্পষ্ট এগিয়ে বেইজিং।
আরও পড়ুন : SpaceX কী? Elon Musk-এর স্বপ্ন, ব্যর্থতা ও মহাকাশ বদলে দেওয়া এক কোম্পানির গল্প
কেন কাঁপছে ওয়াশিংটন?
ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ফাউন্ডেশন (আইটিআইএফ)-এর গত ৮ জুনের প্রতিবেদনে সরাসরি সতর্ক করা হয়েছে — যুক্তরাষ্ট্র এখনই জোরালো পদক্ষেপ না নিলে বৈশ্বিক মহাকাশ অর্থনীতির নেতৃত্ব চলে যাবে চীনের হাতে। আগামী দশ বছরে যে অর্থনীতির আকার ছাড়িয়ে যেতে পারে ১ ট্রিলিয়ন ডলার, সেই বাজারের রাশ এখন কার হাতে — সেই প্রশ্নই ঘুরছে সবার মনে। শক্তিশালী সরকারি সমর্থনে চীন গড়ে তুলেছে এক বিশাল বাণিজ্যিক মহাকাশ খাত, যার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উদ্ভাবনের ব্যবধান কমছে দ্রুতগতিতে।
আরও পড়ুন : Silicon Valley কী? কীভাবে পরিণত হলো বিশ্বের প্রযুক্তি সাম্রাজ্য?
কোথায় এগিয়ে, কোথায় পিছিয়ে?
পৃথিবীর নিম্ন কক্ষপথের ব্রডব্যান্ডে এখনো স্পষ্ট আধিপত্য যুক্তরাষ্ট্রের — স্পেসএক্সের স্টারলিংক ও অ্যামাজনের প্রজেক্ট কুইপার অনেকটাই এগিয়ে চীনের কিয়ানফান-গুয়াওয়াং থেকে। কিন্তু পজিশনিং ও নেভিগেশনে চীনের বেইদু সিস্টেম ছাড়িয়ে গেছে জিপিএসকে। রিমোট সেন্সিং ও স্যাটেলাইট ইমেজিংয়েও স্পষ্ট নেতৃত্বে চীন, গাওফেন ও জিলিন-১-এর মতো বিশাল বহর নিয়ে। সবচেয়ে উদ্বেগের জায়গা — কাউন্টারস্পেস প্রযুক্তি। কাইনেটিক ইন্টারসেপ্টর, ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র, এমনকি কক্ষপথে ‘ডগফাইটিং’ সক্ষম স্যাটেলাইট তৈরিতেও চীন অনেক দূর এগিয়েছে বলে জানাচ্ছে মার্কিন গোয়েন্দা তথ্যও।
আরও পড়ুন : Multipolar World কী? একমেরু বিশ্ব থেকে বহু-মেরু বিশ্বে কীভাবে গেল পৃথিবী?
আমেরিকার শেষ ভরসা কোথায়?
পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে এখনো নিরঙ্কুশ আধিপত্য যুক্তরাষ্ট্রের। স্পেসএক্সের ফ্যালকন ৯ যেখানে সফলভাবে পুনর্ব্যবহারযোগ্য, চীন সেই প্রযুক্তি এখনো পুরোপুরি আয়ত্ত করতে পারেনি। প্রতিবেদনের লেখক এলিস শেরারের ভাষায়, চীনের উৎপাদন সক্ষমতা অসাধারণ হলেও রকেট রিইউজে পুরোপুরি সফল না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ ছাড়িয়ে যাওয়া তাদের জন্য কঠিন। কিন্তু সতর্কবার্তা স্পষ্ট — চীন যদি শেষ পর্যন্ত এগিয়ে যায়, আমেরিকার অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা পড়বে মারাত্মক ঝুঁকিতে।
আরও পড়ুন : Geopolitics কী? ভূগোল কীভাবে বিশ্বরাজনীতি, যুদ্ধ ও ক্ষমতার হিসাব বদলে দেয়
💬 আপনার মতামত জানা
চীনের এই উত্থান কি বিশ্ব মহাকাশ রাজনীতির ভারসাম্য বদলে দেবে? আপনার মতামত জানান কমেন্টে 👇
