বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
‘
ঢাকা | ৫ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের নেতাদের সম্ভাব্য দেশে ফেরার প্রসঙ্গ টেনে কড়া বার্তা দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘তারা নাকি ডিসেম্বরে দেশে আসবে। আসুক, রাজপথে দেখা হবে।’
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রামাণ্যচিত্র নিয়ে ক্ষোভ
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের স্মরণে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রের সমালোচনা করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, সেখানে কিছু অসঙ্গতি ছিল।
তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক। যে প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে, তাতে কিছু অসঙ্গতি ছিল। এ জন্য দুঃখ প্রকাশও করা হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা কাম্য নয়।’
‘ভুয়া, ভুয়া’ স্লোগানের সমালোচনা
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তাদের উদ্দেশে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়ার প্রবণতারও সমালোচনা করেন হাফিজ উদ্দিন আহমদ।
তার ভাষায়, ‘কেউ বক্তব্য দিতে গেলে “ভুয়া, ভুয়া” বলা কেমন সংস্কৃতি? রাষ্ট্রীয় অনুষ্ঠানে এসব মানায় না। আমরা কবে শিখব? আমরা সবাইকে সম্মান করতে চাই।’
গণতন্ত্র নিয়ে প্রতিশ্রুতি
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাব।’
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই বক্তব্য, বিশেষ করে আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে দেওয়া মন্তব্য, রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
