গৌরিকে বিয়ে করলেন আমির।

০৬ জুলাই ২০২৬ | মুম্বাই | TheBuzzLens
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান তৃতীয়বারের মতো বিয়ের আসনে বসেছেন রোববার। নববধূ গৌরি স্প্রাটের পরিচয় ও তার অতীত নিয়ে এখন ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কে এই গৌরি স্প্রাট?
৪৭ বছর বয়সী গৌরি একজন সফল সেলুন উদ্যোক্তা ও ফ্যাশন স্টাইলিস্ট। বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করা এই নারীর পরিবার একটি মিশ্র সাংস্কৃতিক পটভূমি থেকে এসেছে — তার বাবা রবার্ট স্প্রাট তামিল-ব্রিটিশ এবং মা রিতা স্প্রাট পাঞ্জাবি-আইরিশ বংশদ্ভুত। ব্রিটেনে যাওয়ার আগে তিনি তামিলনাড়ুর উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন।
শিক্ষা ও ক্যারিয়ার সূচনা :
গৌরি ২০০৪ সালে লন্ডনের ইউনিভার্সিটি অফ দ্য আর্টস থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে এফডিএ কোর্স সম্পন্ন করেছেন। তার মা বেঙ্গালুরুতে একটি জনপ্রিয় বিউটি সেন্টার চালাতেন, যা গৌরিকে সৌন্দর্যশিল্পে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করে। সেলুন উদ্যোগের আগে পোশাক ডিজাইন ও কাপড় সংগ্রহের কাজও করেছেন তিনি।
সফল ব্যবসায়িক উদ্যোক্তা :
২০০৭ সালে গৌরি প্রিমিয়াম হেয়ারস্টাইলিং ও বিউটি সেলুন চেইন ‘বিব্লান্ট’-এ সহ-মালিক ও ব্যবস্থাপক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি বিব্লান্ট আউটলেট পরিচালনা করেন। তার সফল ব্যবসায়িক উদ্যোগ ও ফ্যাশন খাতে কৌশলগত বিনিয়োগ তাকে বিপুল সম্পদ অর্জনে সাহায্য করেছে। রিয়েল এস্টেট সাইট ম্যাজিকব্রিক্সের প্রতিবেদন অনুযায়ী, গৌরির আনুমানিক মোট সম্পদের পরিমাণ ২৪ কোটি থেকে ৪০ কোটি রুপি

আমির খানের সাথে সম্পর্ক :
শোনা যায় যে আমিরের সঙ্গে গৌরির দীর্ঘ ২৫ বছরের বন্ধুত্ব রয়েছে এবং একসময় নাকি অভিনেতার চলচ্চিত্র প্রযোজনায় সহায়তা করেছিলেন। গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরিকে পরিচয় করিয়ে দেন আমির। তিনি জানিয়েছিলেন, দুই বছরেরও বেশি সময় ধরে তারা একটি সম্পর্কে রয়েছেন।
দীর্ঘ বন্ধুত্ব থেকে প্রেম :
দীর্ঘ বছরের বন্ধুত্বের মধ্য দিয়ে প্রেমে পরিণত হওয়ার এই গল্পটি অনেকের কাছেই রোমান্টিক হিসেবে আবির্ভূত হয়েছে। তবে বয়সের ব্যবধান (আমির ৬১ এবং গৌরি ৪৭) নিয়েও সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য দেখা গেছে। তবে দম্পতিরা এই বিবাহকে নিজেদের পছন্দের পথ বলেই মনে করছেন।
আমির খানের এই ব্যক্তিগত সিদ্ধান্ত বলিউড ভক্তমহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে এবং বয়সের বাধা অতিক্রম করে প্রেমের গল্পগুলোকে নতুন প্রসঙ্গ দিয়েছে।
💬 আপনার মতামত জানান
আমির খান ও গৌরির এই বিবাহ নিয়ে আপনার মতামত কী? জানান কমেন্টে 👇
সূত্র: এনডিটিভি
