নির্বাচনের আগে-পরে কী এমন নাটক হয়েছিল, যা নিয়ে ফুঁসছেন শফিকুর রহমান?
৮ জুলাই |বুধবার | ঢাকা | TheBuzzLens
অন্তর্বর্তী সরকার বিএনপির সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার রাজধানীর কাকরাইলে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।
কোন সেমিনারে এই মন্তব্য?
‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শিরোনামে আইডিইবি মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই সেমিনারে জামায়াত আমির অতীতের কষ্টের কথা স্মরণ করে বলেন, দীর্ঘ ১৭ বছর জাতি কষ্টে ছিল, অসংখ্য মানুষ গুম-খুনের শিকার হয়েছেন, দেশের বাইরে ও জেলে থাকতে হয়েছে। তার ভাষায়, “আগে যারা মজলুম ছিল এখন অনেকে জালিম হওয়ার পথে।”
কোন পথে ফিরতে পারেন, হাসিনা, এক্সট্রাডিশন চুক্তি নাকি স্বেচ্ছায় আত্মসমর্পণ? ।
নির্বাচন নিয়ে কড়া সমালোচনা :
শফিকুর রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে অনেক নাটকের পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনের পর দাবি করা হয়েছে যে তারা নির্বাচনের জন্য অনেক কিছু মেনে নিয়েছিল। তিনি অভিযোগ করেন, জনগণকে মূর্খ বলে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে এবং বলা হচ্ছে জনগণ না বুঝেই গণভোটে রায় দিয়েছে। তার মন্তব্য, “১৭ বছর তারাও মজলুম ছিল। কিন্তু অনেকেই জেলে যায়নি, তা রা শহীদ পরিবারের হাহাকার বুঝবে না।”
সরাসরি চ্যালেঞ্জ সরকারকে :
অন্তর্বর্তী সরকার ও বিএনপির বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, নির্বাচন থেকে শুরু করে সরকার পর্যন্ত সবকিছুই জনগণের জন্য হওয়া উচিত। তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের পর আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা তাদের ছিল না এবং নির্বাচনের ফল মেনে নিলেও গণভোটের রায় নিয়ে তারা বিন্দুমাত্র ছাড় দেবেন না।
💬 আপনার মতামত জানান
জামায়াত আমিরের এই অভিযোগকে আপনি কীভাবে দেখছেন?
মতামত জানান কমেন্টে 👇
