শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা নিয়ে বক্তব্য দিচ্ছেন আন্দালিব রহমান পার্থ।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চলমান আলোচনা রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন আন্দালিব রহমান পার্থ।

শেখ হাসিনার দেশে ফেরার সাম্প্রতিক আলোচনাকে রাজনৈতিক চাল বলে মন্তব্য করেছেন আন্দালিব রহমান পার্থ। তাঁর দাবি, এর বাস্তব কোনো ভিত্তি নেই।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা -র দেশে ফেরার সম্ভাবনা নিয়ে চলমান আলোচনাকে ‘দল টিকিয়ে রাখার রাজনৈতিক চাল’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তাঁর দাবি, এ ধরনের আলোচনার বাস্তব কোনো ভিত্তি নেই।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজারে সরকারের খাল খনন কর্মসূচি পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

‘জুলাইকে অস্বীকার করে ফেরা কঠিন’

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহকে অস্বীকার করে শুধু দেশে ফেরা নয়, রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসাও অত্যন্ত কঠিন হবে।

তিনি বলেন, দুই বছর আগের নিজের রিমান্ডের অভিজ্ঞতার কথাও তাঁর মনে আছে। সাধারণ মানুষের মানসিকতা, রক্ত ও আত্মত্যাগের বিষয় বিবেচনায় নিলে জুলাইকে উপেক্ষা করে রাজনীতিতে ফেরার চিন্তা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি প্রকল্প পরিদর্শন

এ সময় ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে পার্থ ভোলা সদর উপজেলার নদীভাঙন কবলিত শিবপুর ইউনিয়নের ভোলারখাল এলাকা পরিদর্শন করেন। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন একনেক সভায় ওই এলাকার ভাঙন রোধে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যাবে। একই সঙ্গে খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *