‘মানুষ কতটা নির্লজ্জ?’—শেখ হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজের কড়া মন্তব্য

আওয়ামী লীগের সাবেক নেতা সোহেল তাজ শেখ হাসিনাকে ইঙ্গিত করে দাবি করেছেন, নিজের কর্মকাণ্ডের দায় স্বীকার না করে দলকে বিভ্রান্ত করা হচ্ছে এবং দেশে ফেরার অবাস্তব স্বপ্ন দেখানো হচ্ছে। ফেসবুক পোস্টে তিনি ক্ষমতায় ফেরার সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন।